চ্যানেলে হিন্দুস্তান, বিনোদন ডেস্ক-
কাউন্টডাউন শুরু। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ে। সেজে উঠেছে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদ। তারকা যুগলের বিয়ের আসর বলে কথা, নাচ-গান আর ঝলমলে আলোয় অতিথি আপ্যায়নের আয়োজনে কোনও কমতি থাকছে না। দেখা গিয়েছে, জয়সলমের বিমানবন্দরে রাজস্থানী লোকনৃত্যের ঝলকও। মায়ানগরীর অন্যতম জনপ্রিয় জুটির বিয়ে উপলক্ষে চারদিকে যেন সাজসাজে উঠেছে জয়সলমের। জানা গিয়েছিল, ৫ ফেব্রুয়ারি রবিবার সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠান। তার পর ৬ ফেব্রুয়ারি সিড-কিয়ারা গাঁটছড়া বাঁধছেন। খবর, বিয়ের ডেট বদলেছেন যুগল।
কথা ছিল, ৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে কাল থেকেই শুরু হয়েছে অতিথিদের আনাগোনা। ইতিমধ্যেই মলহোত্র এবং কিয়ারা আডবাণীর বিয়েতে যোগ দিতে মুম্বই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন কর্ণ জোহর, শাহিদ কপূরের মতো তারকারা। কিন্তু সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী, তারিখ বদল হয়েছে সিড-কিয়ারার বিয়ের।
সোমবার নয় সিড-কিয়ারা বিয়ে হবে ৭ ফেব্রুয়ারি। হোটেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে হবে মেহেন্দির অনুষ্ঠান। তার পর ৬ তারিখ সকালে গায়ে হলুদ, সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠানে। বিভিন্ন সংবাদমাধ্যমে রয়েছে বিভিন্ন খবর কেউ বলছে ৬ ফেব্রুয়ারি কেউ ৭ কেউ বা আবার ৮। এখনো পর্যন্ত খবর অনুযায়ী, বিয়ে মঙ্গলবার। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পড়তে চান সিড-কিয়ারা। বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ১০০ জন। অতিথিদের জন্য বিলাসবহুল সূর্যগড় প্রাসাদে ৮০টি ঘরের আয়োজন করা হয়েছে। অতিথিদের যাতায়াতের জন্য রাখা হয়েছে ৭০টি বিলাসবহুল গাড়িও। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি যাতে বাইরে না বেরোয়, সেই জন্য মূল অনুষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের বিয়েতেও একই নির্দেশ ছিল। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরে আত্মীয়-পরিজন এবং খুব কাছের কিছু বন্ধুবান্ধবের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন ‘ভিক্যাট’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news