চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
একের পর এক দুর্নীতিতে রীতিমত কোনঠাসা রাজ্যের শাসক দল। আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কেশপুরের সভা থেকে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নাম করে কোথাও দুর্নীতি হলে যে রেয়াত করা হবে না তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনকী নিজেকে দলের ‘পাহারাদার’ বলেও তুলে ধরলেন তিনি।
পঞ্চায়েত নির্বাচন সামনে আসতেই একাধিক জেলা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর আসছে,পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টন নিয়ে এই দলীয় কোন্দল যে আরও বাড়বে তা বিলক্ষণ জানেন অভিষেক, আর তাই শনিবারের সভা থেকে দলের সব গোষ্ঠীকেই নরমে-গরমে শুধরে যাওয়ার বার্তা দিলেন তিনি। বললেন,” অদৃশ্য চোখ সবার উপর ঘুরে বেড়াচ্ছে, সবাইকে সচেতন করে দিয়ে যাচ্ছি, মনে রাখবেন এখন কিন্তু পাহারাদারির দায়িত্বে আর কেউ নয় আমি।” পাশাপাশি পঞ্চায়েতে টিকিট বণ্টন নিয়ে যে স্থানীয় নেতৃত্বর সুপারিশ নয়,বরং “পারফরম্যান্স”ই যে শেষ কথা তা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন “কোনো দাদা-দিদি ধরে পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়া যাবে না, সাধারণ মানুষ সার্টিফিকেট দিলেই টিকিট মিলবে।”
তাঁর আরও বক্তব্য, ” যারা পাচ বছর ধরে মানুষের জন্যে ঢেলে কাজ করবে তারাই পঞ্চায়েতে প্রার্থী হবে। মনে রাখবেন প্রার্থীদের নাম ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমার আমিও নজর রাখছি। ফাঁক গলে কোনো নাম বেরিয়ে যাবে এমনটা ভাববেন না।”
এরপর তাঁর হুঁশিয়ারি,” এখনও শুধরে যান নয়তো এমন ওষুধ প্রয়োগ করব, তার কাজ শুরু হলে কিন্তু আর শুধরানোর সুযোগ পাবেন না।”
https://youtu.be/5zCanQ5CoAk
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news