Breaking News
Home / TRENDING / জানেন, সাগরদিঘী উপনির্বাচনে কোন কোন তারকা প্রচারকদের পাঠাচ্ছে তৃণমূল ?

জানেন, সাগরদিঘী উপনির্বাচনে কোন কোন তারকা প্রচারকদের পাঠাচ্ছে তৃণমূল ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

বছর পেরোলেই লোকসভা নির্বাচন, তার আগে পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস, আর সাগরদিঘী বিধানসভা কেন্দ্র ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসকদল। আগামী ২৭ ফেব্রুয়ারি ওই কেন্দ্রে উপনির্বাচনের জন্য, নির্বাচন কমিশনের কাছে তারকা প্রচারকদের নামের তালিকা জমা দিয়েছে তৃণমূল।

গতকাল সেই তালিকা জমা দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে, মন্ত্রী সু্ব্রত সাহার আকস্মিক মৃত্যুর কারণে ভোট হবে সেখানে, তাই সেই কেন্দ্র ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির।

তাই প্রচারেও কোনও খামতি রাখতে চাইছে না শাসকদল, আর সে জন্যই তারকা প্রচারকের তালিকায় ৪০ জনের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে কুণাল ঘোষ, বাবুল সুপ্রিয় থেকে দেব, সায়নী ঘোষ থেকে নুসরত জাহান সকলের নামই রয়েছেন সেই তালিকায়। মহুয়া মৈত্রও রয়েছেন এই তারকার প্রচারকের তালিকায়।

সাগরদিঘীতে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় প্রথমেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তারপরই রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মিত্র, শতাব্দি রায়, গুলাম রব্বানি, মিমি চক্রবর্তী, জ্যোৎস্না মান্ডি, বীরবাহা হাঁসদা, অদিতি মুন্সিও প্রচার যাবেন সাগরদিঘিতে।

আবু তাহের খান, দেব, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শান্তনু সেন, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারি, সোহম চক্রবর্তীর নামও রয়েছে তালিকায়। সাগরদিঘীতে প্রচারে পাঠানো হবে বাবুল সুপ্রিয়, নুসরত জাহান, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়ের মতো তারকাদের , তাতে দেবাংশু ভট্টাচার্যের নামও রয়েছে এই তালিকায়।

সাগরদিঘী উপনির্বাচনে তৃণমূলের মনোনিত প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তিনি আবার মুখ্যমন্ত্রীর দূর সম্পর্কের আত্মীয়ও। এই কেন্দ্রে বিরোধী বিজেপি প্রার্থী করেছে দিলীপ সাহাকে ও কংগ্রেস প্রার্থী করেছে ব্যারন বিশ্বাসকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *