Breaking News
Home / TRENDING / অসুস্থ বামনেতা সুজন চক্রবর্তী, ভর্তি বেসরকারি হাসপাতালে

অসুস্থ বামনেতা সুজন চক্রবর্তী, ভর্তি বেসরকারি হাসপাতালে

চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-

হাসপাতালে ভর্তি হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakrabarty)। গত কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে তার। গলায় সমস্যাও হচ্ছিল, সঙ্গে ক্রমাগত কাশির। বুধবার থেকে তা বাড়তে থাকে, এরপরই হাসপাতালে ভর্তি হন তিনি।

বৃহস্পতিবার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এর আগে করোনাভাইরাস হানা দিয়েছিল তার শরীরে, ২০২১ সালে কোভিড আক্রান্ত হন তিনি। মৃদু উপসর্গ নিয়ে সেই সময় হাসপাতালেও ভর্তি করাতে হয় এই বামনেতাকে।

সেই সময় ঠান্ডা লাগায় শ্বাসকষ্ট হচ্ছিল সুজন চক্রবর্তীর। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালেই ভর্তি করানো হয়েছিল। পরে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে, সেই সময় অক্সিজেনও দিতে হয়েছিল তাকে।

কোভিড থেকে সেরে উঠলেও দীর্ঘদিন কাজকর্ম করতে গিয়ে হাপিয়ে উঠছিলেন তিনি। শ্বাসকষ্ট থেকে ওজন কমা, অনেক সমস্যাই দেখা গিয়েছিল। যদিও ধীরে ধীরে সেইসব কাটিয়ে আবারও ময়দানে নেমে কাজ শুরু করেন সুজনবাবু। তবে ইদানিং আবারও ঠান্ডা লাগে তার। সঙ্গে কাশি ও গলার সমস্যা। আর তার জেরে আজ সকালে হাসপাতালে ভর্তি হন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *