Breaking News
Home / TRENDING / অবশেষে ক্যামেরার মুখমুখি বিপাশা কন্যা দেবী

অবশেষে ক্যামেরার মুখমুখি বিপাশা কন্যা দেবী

চ্যানেল হিন্দুস্থান বিনোদন ডেস্কঃ মা হওয়ার পর থেকেই মেয়ে দেবীকে নিয়ে একাধিক ছবি দিয়েছেন বিপাশা।তবে কখনই প্রক্যাশ্যে আনেনি মেয়ের মুখ । সেলেবরা ইদানিং এমনটাই করে থাকেন। অনুরাগীদের হাজার আবদারের পরেও প্রকাশ্যে আনেন না তাঁদের সন্তানদের মুখ। ঠিক যেমন অনুষ্কা-বিরাটের ভামিকা, রণবীর-আলিয়ার রাহা। তবে বিপাশা আর গোপন রাখলেন না। বরং সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ছোট্ট মেয়ে দেবীর ছবি। মেয়ে দেবীর ছবি পোস্ট করে বিপাশা লিখলেন, ‘হ্যালো ওয়ার্ল্ড… আই অ্যাম দেবী।’ ছোট্ট দেবীকে দেখে সোশ্যাল মিডিয়ায় আদরে ভরিয়ে দিলেন অভিষেক বচ্চন ও মালাইকা অরোরা।

মডেল হিসেবে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। বিয়ের পাঁচ বছর পর তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়েছে। অবশেষে মেয়ের মুখ দেখালেন বিপাশা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *