নীল রায়।
“কলকাতা পোর্ট ট্রাস্টে যেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের ফলক বসানো হবে। সেদিনই বাংলার ছাত্র যুব তা খুলে দেবেন।” এমনটাই বললেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। (Somen Mitra)। রবিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে নাম বদলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি জানান, কলকাতা পোর্ট ট্রাস্টের নাম পরিবর্তন করে শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherji) নামে করা হবে।
নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে সোমেন মিত্র বলেন, “ইতিহাস বলে শ্যামাপ্রসাদ মুখার্জী ৪২-এর আন্দোলনের শুধু বিরোধিতা করেছিলেন তাই না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্য বাহিনীতে ভারতীয় যুবকদের অন্তর্ভুক্তি করতে সাহায্য করেছিলেন।” তিনি আরও বলেন, “যিনি হিন্দুদের জন্য আলাদা দেশের প্রস্তাব দিয়েছিলেন, যখন কংগ্রেস মুসলিম লীগকে প্রত্যাখ্যান করল তখন লীগের সাথে বাংলায় মন্ত্রিসভা গঠন করেন। এইরকম একজন মানুষের নামে যদি ঐতিহাসিক কলকাতা পোর্ট ট্রাস্টের নাম পরিবর্তন করে তবে বাংলার ছাত্র-যুব সাইনবোর্ড সেদিনই খুলে দেবে।”
প্রসঙ্গত, শনিবার কলকাতায় মোদী-মমতা বৈঠকের পরেই তৃণমূল-বিজেপির গোপন সমঝোতার অভিযোগ উঠেছে। সঙ্গে রাজ্যের সংখ্যালঘুদের মধ্যেই দেখা দিয়েছে চরম বিভ্রান্তি। সেই সুযোগে দু’পক্ষকে আক্রমণ করে কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র দলের রাজনৈতিক জমি মজবুত করতে চাইছেন। অন্যদিকে, বামফ্রন্টের চারটি ছাত্র সংগঠন প্রেস বিবৃতি দিয়ে কলকাতা পোর্ট ট্রাস্টের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news