সূর্য সরকার।
বোমাতঙ্কে দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ ঘটল এয়ার এশিয়ার একটি বিমান। জানা যাচ্ছে, ফ্লাইটটি আকাশের ওড়ার পর এক তরুণী এই কাণ্ডটি ঘটায়। পাইলটকে জানায় তাঁর শরীর বোমা বাঁধা রয়েছে। ফলে যাত্রী সুরক্ষার্থে তড়িঘড়ি বিমানটি নামাতে হয়। যদিও বিমানটি তল্লাশি চালিয়ে সেরকম কিছু পাওয়া যায়নি। তবে মহিলাটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।
জানা যাচ্ছে, কলকাতা থেকে মুম্বই যাচ্ছিল এয়ার এশিয়া বিমানটি। ছিলেন ১১৪ জন যাত্রী। তবে মাঝ আকাশে ওড়ার পর মোহিনী মণ্ডল নামে মহিলা যাত্রীটি পাইলটকে লিখিতভাবে জানায় যে তাঁর গায়ে বোম লাগানো রয়েছে। এবং সেটি যে কোন সময় বিস্ফোরণ হতে পারে। ফলে সঙ্গে সঙ্গে পাইলট ফ্লাইটটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে।
এরপর সমস্ত প্যাসেঞ্জার নামিয়ে দীর্ঘক্ষন তল্লাশি করে সিআইএসএফ (CISF) , যদিও সেরকম কিছু পাওয়া যায় নি বলে ঘোষণা করেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু হঠাৎ কেন এই কাণ্ডটি করেন অভিযুক্ত মহিলা, তা কিন্তু জানা যায়নি। এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news