Breaking News
Home / TRENDING / আজ দিল্লিতে সোনিয়া গাঁধীর ডাকা বৈঠকে নেই মায়া-মমতা-কেজরিওয়াল

আজ দিল্লিতে সোনিয়া গাঁধীর ডাকা বৈঠকে নেই মায়া-মমতা-কেজরিওয়াল

নীল রায়।

আজ দিল্লিতে কংগ্রেসের (Congress) ডাকে সর্বদল বৈঠক। সেই বৈঠকে যোগ দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর এই বৈঠকে না থাকার কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরওয়াল (Arvind Kejriwal)। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি নেত্রী মায়াবতীও এই বৈঠকে গরহাজির থাকবেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গত ৮ জানুয়ারি বনধের দিনে রাজ্য জুড়ে কংগ্রেস ও সিপিএমের কার্যকলাপে ক্ষুব্ধ হয়েই তিনি সোনিয়া গাঁধীর ডাকা বৈঠকে যাবেন না। তারই পথ ধরে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ও বিএসপি নেত্রী মায়াবতী (Mayawati) কংগ্রেস নেতৃত্বাধীন বৈঠকে থাকছেন না।

এমন কথা জানাজানি হতেই, জাতীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কারণ, ঝাড়খন্ড ও মহারাষ্ট্রে কংগ্রেস ও আঞ্চলিক দলের জোটের কারণেই বিজেপিকে (BJP) আটকানো সম্ভব হয়েছে। এমন জোটের সাফল্য প্রমাণিত হওয়ার পরেও বিরোধী জোট কেন দাঁনা বাঁধছে না, তা নিয়ে উঠছে প্রশ্ন!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *