Breaking News
Home / TRENDING / রাজভবনে শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করলেন জগদীপ ধনখড়

রাজভবনে শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করলেন জগদীপ ধনখড়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজভবনে প্রথমবার ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করা হল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোনও রাজ্যপাল পশ্চিমবঙ্গের রাজভবনে জন সঙ্ঘের প্রতিষ্ঠাতার জন্ম দিবস পালন করলেন। এই ঘটনার পর একাধিক বিতর্কিত মন্তব্য করে রাজ্য সরকারকে আক্রমণ করেন। হালিশহরে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ওপর আক্রমণের ঘটনার তীব্র সমালোচনা করলেন তিনি। রাজ্যপাল বলেছেন, “অর্জুন সিংয়ের উপর হামলার ঘটনাকে নিন্দা জানিয়ে রাজ্যপাল বলেন ,”কোনও দলের রাজনৈতিক অধিকার খর্ব করা যায় না।”

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের পরিস্থিতি নিয়ে রাজ্যের অবস্থানে যে তিনি আদৌ খুশি নন, তাও জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণের টেস্ট হলেও রিপোর্ট আসছে না। এমনকি রাজ্য তাকে করোনা নিয়ে কোনও তথ্য দিচ্ছে না রাজ্য সরকার।” নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সমস্যা নিয়েও গভীর ক্ষোভ প্রকাশ করেন তিনি । আমফানের ত্রান নিয়ে অস্বচ্ছতার অভিযোগ করেছেন রাজ্যপাাল। ত্রান নিয়ে দুর্নীতি হচ্ছে । তার বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইক ঘোষনা দরকার বলে মন করছেন জগদীপ ধনখড়। গত বছর আগষ্ট মাসে রাজ্যের রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সরাসরি সংঘাত হয়েছে জগদীপ ধনখড়ের। এদিনও রাজ্যপাল তাঁর রাজ্য সরকারের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *