চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভারতের মতো আমেরিকারও উচিত চিনের অ্যাপ টিকটিক নিষিদ্ধ করা। এমনটাই জানান গ্লোবাল আইটি হাব সিলিকন ভ্যালি। এ প্রসঙ্গে টাই সিলিকন ভ্যালির (TiE Silicon Valley) প্রাক্তন সভাপতি ভেঙ্কটেশ শুক্লা বলেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে’র মতো টিকটিক অ্যাপ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এবং এই অ্যাপ থেকে কোটি কোটি ডলার আয় হচ্ছে। সার্বভৌম নিরাপত্তার জন্য ভারত এই অ্যাপ করে কোনও ভুল করেনি।
একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আমরা কেন চিনের টিকটিক অ্যাপ এখানে চালাব? অলাভজনক এই সংস্থার মতে, আমেরিকারও উচিত দেশের নিরাপত্তার জন্য টিকটক অ্যাপ নিষিদ্ধ করা। যেভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো অ্যাপ নিষিদ্ধ করেছে চিন। অর্থাৎ চিনে অন্য দেশের বেশিরভাগ অ্যাপ নিষিদ্ধ। সেরকম একইভাবে চিনের অ্যাপ অন্য দেশে নিষিদ্ধ হওয়া উচিত। এ নিয়ে কিউবান-আমেরিকান মিউজিক ভিডিও ডিরেক্টর এবং প্রোডিউসার রব্বি স্টারবাক টুইট করে বলেন, “আমেরিকার উচিত চিনের সমস্ত ভিডিও অ্যাপ নিষিদ্ধ করা। না হলে এতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।” ফোর্বস পত্রিকাও টিকটক অ্যাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তবে মার্কিন সেনাদের জন্য গত ডিসেম্বরেই নিষিদ্ধ করা হয়েছে টিকটক অ্যাপ। নিরাপত্তার জন্য মার্কিন নৌ সেনাও এই অ্যাপের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে আমেরিকার ফেডারেল ট্রেড কমিশনকে ৫.৭ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার কথা জানিয়েছিল টিকটক অ্যাপ। পরিবর্তে ১৩ বছর বয়সী মার্কিন শিশুদের নাম, ইমেলের তথ্য দেওয়ার কথা জানিয়েছিল টিকটক। তারপর থেকেও অ্যাপটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news