Breaking News
Home / TRENDING / ডোভালের কূটনৈতিক জয়, সীমান্ত থেকে পিছু হঠতে বাধ্য হল চিনা সৈন্য

ডোভালের কূটনৈতিক জয়, সীমান্ত থেকে পিছু হঠতে বাধ্য হল চিনা সৈন্য

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

নয়াদিল্লির চাপের মুখে অবশেষে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে সেনা সরাতে বাধ্য হল চিন। চিনের এই সিদ্ধান্তের পিছনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। সরাকরি সূত্রের খবর, গতকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ফোনে কথা বলেন চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে। তারপরই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় চিনা সৈন্য। 

আজই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চিন দু’পক্ষই সেনা সরানোর সিধান্ত নেয়। পরে স্যাটেলাইট ছবিতে দেখা যায় বিগত কয়েকদিন ধরে যেভাবে চিন সেনা সমাবেশ করেছিল। আজ তা থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে পিপলস লিবারেশন আর্মি। ১৫ জুন যেখানে ২০ জন ভারতীয় সেনা মৃত্যু হয়েছিল আজ সেখান থেকেই চিনের পিছিয়ে যাওয়াই অনেকে নয়াদিল্লির কূটনৈতিক জয় বলে মনে করছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এটা ভারতের কূটনৈতিক জয়। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ সীমান্তে গিয়ে সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করে নাম না করে চিনকে কড়া বার্তা দিয়েছেন। এবং পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফোনে কথা হয় চিনের বিদেশমন্ত্রীর। এর ফলে বেজিংয়ের এই সিদ্ধান্ত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *