Breaking News
Home / TRENDING / করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

করোনা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারালেন আরও এক নেতা। এবার প্রয়াত হলেন সিপিএম (CPM) নেতা শ্যামল চক্রবর্তী (Shyamal Chakroborty)। বৃহস্পতিবার দুপুরে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী তথা বেলেঘাটার বিধায়ক ছিলেন তিনি। রাজ্যসভার সাংসদ হয়েছিলেন শ্যামল চক্রবর্তী। তবে তাঁর রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় কেটেছিল শ্রমিক আন্দোলন নিয়ে। তাই তাঁকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতা হিসেবেই মনে রাখবে।

ফুসফুসে সংক্রমণ নিয়ে সপ্তাহ দেড়েক আগে নর্থসিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন শ্যামল চক্রবর্তী। তারপর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা দিলে তাঁকে স্থানান্তরি করা হয় পিয়ারলেস হাসপাতালে। সেখানে তাঁর কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। মাঝে একদিন ভেন্টিলেটর সাপোর্ট দিয়েও পরে তা তুলে নিয়েছিলেন চিকিৎসকরা। গতকাল শ্যামল চক্রবর্তীর মেয়ে তথা অভিনেত্রী ঊশষী চক্রবর্তীকে ফোন করে বর্ষীয়ান সিটু নেতার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৫-২৬ জুলাই সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন শ্যামল। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন। এবং পড়ে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। আর রাজনীতির ময়দানে ফেরা হল না তাঁর।‌বাম ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করা শ্যামল চক্রবর্তীর জীবন রেখায় ইতি পড়ল আজ।

সতীর্থের মৃত্যুতে সিপিআই (এম) রাজ‍্য সম্পাদক সূর্য মিশ্র বলেছেন, “আমাদের পার্টির প্রবীণ নেতা শ্যামল চক্রবর্তীর বেলা দুটো নাগাদ জীবনাবসান হয়েছে। আজ দুপুরের আগে ও পরে পরপর দুবার ওঁর হার্ট আ্যটাক হয়। প্রথম বার কিছুটা নিয়ন্ত্রণে আনার পর আর একটা আ্যটাকে সব শেষ হয়ে যায়।” নিজের বার্তায় তিনি আরও বলেন, “যেহেতু উনি কোভিড পজিটিভ ছিলেন সেই কারণে ওঁর শেষ যাত্রার কর্মসূচি পরে জানানো হবে। আমাদের সমস্ত পার্টি অফিসে পার্টি পতাকা অর্ধনমিত থাকবে।” শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী সিপিআই (এম) নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। শ্যামলবাবু সিটু-র রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন। এছাড়া তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।” তিনি আরও বলেছেন, “তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের ক্ষতি হল।আমি শ্যামল চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *