চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
৪০ বছরের বেশি সময় পরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে ব্রিটেনের উইন্ডসোর দুর্গ। এই দুর্গটি ব্রিটেনের রানী এলিজাবেথের বাসভবন বলে পরিচিত। করোনা ভাইরাস পরিস্থিতিতে স্কটল্যান্ডে যাওয়ার আগে রানী এখানে গত কয়েকমাস কাটিয়েছেন।

এই দুর্গের মধ্যে পূর্ব দিকে অপূর্ব সুন্দর বিশিষ্ট টেররাস গার্ডেন বা বাগান রয়েছে। এই অপরূপ এই বাগানটি ১৮২০ সালে তৈরি করা হয়েছিল। আগস্ট ও সেপ্টেম্বর মাসে সপ্তাহের ছুটির দিনগুলোতে জনসাধারণের জন্য ঐতিহাসিক এই বাগানটি খুলে দেওয়া হল। এই বাগানের মাঝখানে একটি ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণার চারপাশে রঙ-বেরঙের ৩৫০০টি গোলাপ রয়েছে। কয়েক শতাব্দী ধরে অনেক বহু রাজা এই বাগানের সৌন্দর্যের স্বাদ নিয়ে গিয়েছেন। ফলে এই বাগানের ঐতিহাসিক গর্ব রয়েছে ইংল্যান্ডে।

এই দুর্গের রাজকীয় কক্ষগুলি থেকে আকর্ষণীয় দৃশ্য তৈরি করার জন্য ১৮২৪ সালে চতুর্থ জর্জের আমলে বাগানটি নির্মাণ করা হয়েছিল। তারও ভাগে রাজার নিরাপত্তার জন্য এখানে একটি নিরাপত্তা বেষ্টিত গুহা ছিল। যদি শত্রুরা আক্রমণ করে তবে এই গুহাতে রাজাকে লুকিয়ে রাখা হত। এমনটাই জানালেন উইন্ডসোর দুর্গের কিউরেটর রিচার্ড উইলিয়ামস। তিনি আরও জানান, ১৭তম শতাব্দীতে রাজা দ্বিতীয় চার্লস দুর্গের প্রাচীরগুলি রক্ষার জন্য এই বাগানটি তৈরি করেছিলেন। কিন্তু তখন বাগানটি ততধিক মনোরম ছিল না। পরবর্তীকালে উনিশ শতকে কুইন ভিক্টোরিয়া ও প্রিন্স অ্যালবার্ট বাগানটি পুনর্নির্মাণ করেন। তারপর বর্তমান রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ১৯৭১ সালে বাগানটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেন। বর্তমানে সেই রূপটিই রয়েছে বাগানটির।

এ ছাড়া উইলিয়ামস জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শাকসবজি লাগানোর জন্য বাগানটি পুরোপুরি খনন করা হয়েছিল। তখন রাজকুমারী এলিজাবেথ ও তাঁর বোন রাজকুমারী মার্গারেটের জন্য দুটো জায়গা আলাদা করে তৈরি করা হয়েছিল। তাঁরা সেখানে মিষ্টি ভুট্টা, টমেটো ও মটরশুটিও গাছ লাগিয়েছিল।

সবমিলিয়ে বহু ঐতিহাসিক সৌন্দর্য দৃশ্যের সাক্ষী লন্ডনের পশ্চিম প্রান্তে অবস্থিত উইন্ডসোর দুর্গ। এতদিন পর্যটকদের বাইরে থেকে এই বাগানের দৃশ্য উপভোগ করত। এবার ভিতরে ঢোকার সুযোগ পাবেন।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news