Breaking News
Home / TRENDING / রাম আমাদের আদর্শ, বললেন পাকিস্তানের ক্রিকেটার

রাম আমাদের আদর্শ, বললেন পাকিস্তানের ক্রিকেটার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

বুধবার অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের ভূমি পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভূমি পুজোর অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বজুড়ে রামের কথা আলোচিত হয়। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, চীন সহ একাধিক দেশের নাম উল্লেখ করেন মোদী। সোশ্যাল মিডিয়ায় মোদীর এই বক্তব্যকে তুলে ধরেন অনেক রাম ভক্ত। রাম ভক্তদের সেই তালিকায় উঠে এল পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া নাম। 

বুধবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার টুইট করে বলেন, “গোটা বিশ্বের হিন্দুদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। ভগবান রাম আমাদের আদর্শ।” একইসঙ্গে তিনি আরও বলেন, “ভগবান রামের সৌন্দর্য তাঁর চরিত্রের মধ্যে অন্তর্হিত, তাঁর নামের মধ্যে নয়। ভগবান রাম অশুভর প্রতি উত্তমের বিজয়ের প্রতীক।”

প্রসঙ্গত, এর আগে পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায়, তার বিরোধিতা করেছিলেন দানিশ কানেরিয়া। তিনি বলেছিলেন, একজন অলরাউন্ডারকে কোনও মন্তব্য করার আগে চিন্তা করা উচিত। তাঁর মন্তব্য পাকিস্তানের ক্রিকেটে কি প্রভাব ফেলবে ভেবে দরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *