Breaking News
Home / TRENDING / বৃষ্টি আর চোখের জলে বুখারিকে বিদায় জানাল ভূস্বর্গ

বৃষ্টি আর চোখের জলে বুখারিকে বিদায় জানাল ভূস্বর্গ

নিজস্ব সংবাদদাতাঃ

তিনি আমৃত্যু জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য লড়েছিলেন, মানুষও তাঁকে ভুলে যায়নি। তাই তুমুল বৃষ্টি উপেক্ষা শুজাত বুখারির শেষকৃত্যে দেখা গেল মানুষের ঢল। দুর্যোগকে হারিয়ে ভালোবাসার প্লাবন। মিলেমিশে একাকার হয়ে গেল বিচ্ছিন্ন দলমত, ধর্ম ভাবনার আবেগ। সাধারণ মানুষের পাশাপাশি এদিন ‘রাইজিং কাশ্মীর’-এর নিহত সম্পাদকের শেষকৃত্যে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, বিরোধী দলনেতা ওমর আবদুল্লা, পিডিপি এবং বিজেপির নেতা কর্মীরাও।

বুখারির শেষযাত্রায় প্রকৃতই মতান্তর ভুলে একাকার হল ভূস্বর্গ। নির্ভিক সাংবাদিক তথা শান্তির দূত মানুষটিকে চির বিদায় জানাতে এসে ছলছল করে উঠল সকলের চোখ।

বারামুলায় বুখারির গ্রাম ক্রেরিতে যখন আনা হয় মৃতদেহ, সে সময় ভিড়ে কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায় রাস্তায়। নিজের গ্রামেই শুক্রবার শুজাত বুখারির শেষকৃত্য সম্পন্ন হল। এখন প্রশ্ন, কেন মরতে হল বুখারিকে? আততায়ী কারা?

শুজাত বুখারি যেমন আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে সরব হয়েছিলেন, তেমনই চেয়ে ছিলেন রাজ্যে শান্তি আসুক। তবে কি সে কারণেই জঙ্গিদের নিশানা হলেন তিনি?

অনেকেই বলছেন, জঙ্গিরা যে সাম্প্রতিক সংঘর্ষবিরতির সুযোগ নিচ্ছে, জীবন দিয়ে তা প্রমাণ করে গেলেন শুজাত বুখারি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *