নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, ৩ লক্ষ চাকরি দেবে প্রকল্প—ডিজিটাল ইন্ডিয়া৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল পরিষেবাকেই গ্রহণ করতে হবে আমাদের। ‘ডিজিটাল ইন্ডিয়া’-র মাধ্যমে গড়ে উঠবে ৩ লক্ষ সার্ভিস সেন্টার৷ ভিএলই-র বিশেষ সভায় ডিজিটাল ইন্ডিয়ার অগ্রগতি প্রসঙ্গে এই কথা বলেন প্রধানমন্ত্রী৷
প্রধানমন্ত্রী চান প্রত্যন্ত গ্রামে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে শহরের মতোই সমস্ত রকম পরিষেবা পৌঁছে যাক। সে কারণেই গ্রামের ছোট থেকে বড় ব্যবসায়ীকে বার বার প্রযুক্তি ব্যবহারের কথা বলেছেন মোদী৷ এদিন ভিডিও কনফারেন্সে ডিজিটাল ইন্ডিয়ার ব্যাপ্তি প্রসঙ্গে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ জানান, প্রত্যেকটি গ্রামকে প্রযুক্তি খাতে একজোট করাই ডিজিটাল ইন্ডিয়ার মূল লক্ষ্য৷ আর সেই লক্ষ্য পূরণ হলেই ডিজিটাল ইন্ডিয়ার প্রায় ৩ লক্ষ সেক্টর তৈরি হবে বলে মনে করেন নরেন্দ্র মোদী৷
এই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন একাধিক গ্রামীণ ব্যবসায়িক সংস্থা৷ গত চার বছর ধরে ডিজিটাল ইন্ডিয়ার অগ্রগতি নিয়ে নানারকম পরিকল্পনা করেছে কেন্দ্র৷ আগামীতেও রয়েছে নানা পরিকল্পনা। বিজ্ঞাপনের মাধ্যমে ঘরে ঘরে ডিজিটাল ইন্ডিয়াকে পৌঁছে দিতে কেন্দ্র হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী৷ বিভিন্ন গ্রামে পৌঁছে গেছে ইন্টারনেট পরিষেবা৷ যা ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যকেই চিহ্নিত করে বলে মনে করেন তিনি৷
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news