চ্যানেল হিন্দুস্তান,বিনোদন ডেস্ক-
টেলিভিশন মানুষের নীত জীবনের সাথে জড়িয়ে আছে। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আগ্রহী দর্শকেরা। তাঁদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে তাঁরা কার সঙ্গে প্রেম করছেন, কাদের সঙ্গে সম্পর্কে জড়ালেন সবটা নিয়েই কৌতুহল রয়েছে সকলের মধ্যে। প্রতিদিন সন্ধ্যা হলেই টিভির পর্দায় চলে আসেন তারা তাই টেলিভিশন তারকাদের নিয়ে সকলের উৎসাহ বেশি। টেলি পাড়ার গুঞ্জন, এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের সাত্যকি ওরফে ঋত্বিক নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী শ্রীতমা মিত্রের সঙ্গে। যদিও তাঁদের এই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন ঋত্বিক বা শ্রীতমা কেউই।
এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান সাত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায়। অন্যদিকে শ্রীতমাকে দেখা গিয়েছিল উমা সিরিয়ালে। তবে এখন ঋত্বিক ও শ্রীতমা দুজনেই একসঙ্গে অভিনয় করছেন মন দিতে চাই সিরিয়ালে। যদিও এই সিরিয়াল এখনো সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। কিন্তু এই সিরিয়ালের সেটেই অনস্ক্রিন শ্যালিকা ‘দোয়েল’-এর সঙ্গে সোমরাজ ওরফে ঋত্বিকের কেমিস্ট্রি নিয়ে টলিপাড়ায় গুঞ্জন। শোনা যাচ্ছে, সিরিয়ালের দুই তারকা ইতিমধ্যেই নাকি মন দেওয়া-নেওয়া করে নিয়েছেন।
https://www.instagram.com/p/CohbtsYhQ4M/?utm_source=ig_web_copy_link
সত্যি কি প্রেম করছেন পর্দার সোমরাজ ও দোয়েল? অভিনেতার স্পষ্ট জবাব, ‘এই কথাটার সত্যটার বিচারের দায় কী আমার? সত্যি না মিথ্যে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। দর্শক যেটা ভাবছে ভাবুক। আসল সত্যিটা এমন কিছু নয়। আমরা একসঙ্গে কাজ করছি। আমি, অরুণিমা, সোমাশ্রী, শ্রীতমা, রব– আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছে, চিল্লার পার্টি। প্রায়ই একসঙ্গে আড্ডা দেওয়া চলে, খাওয়া-দাওয়া চলে– বন্ধুত্ব এই আর কী! প্রেম করলে তো সবাই জানতেই পারতো। এই কথা জানালেও আজকাল কিন্তু ঋত্বিক তাঁর সঙ্গে শ্রীতমারই বেশি ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
সদ্য অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও ঋত্বিক ও শ্রীতমাকে একসঙ্গে আসতে দেখা গিয়েছে। এখানেই শেষ নয়, তাঁরা টুইনিং করে দুজনেই কালো পোশাকে সেজেছিলেন। একসঙ্গে ছবিও পোস্ট করেছেন। এরপর থেকেই তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে। যদিও নিজেদের এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এখনই কিছু বলতে নারাজ তাঁরা।
https://www.instagram.com/p/CpumM_ypazU/?utm_source=ig_web_copy_link
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news