চ্যানেল হিন্দুস্তান,বিনোদন ডেস্ক-
মঞ্চে নাচ করতে গিয়ে বিপত্তি। পায়ে গুরুতর চোট পেলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। মঞ্চেই প্রাথমিক চিকিৎসা হওয়ার পরে সাড় ফিরে পান তিনি। শোনা যাচ্ছে, আঘাত এতটাই গুরুতর ছিল যে, প্রায় আধ ঘণ্টা নড়াচড়াও করতে পারেননি তিনি।
দর্শক ও অনুরাগীদের মনোরঞ্জন করতে জমজমাট নাচের পারফরম্যান্সে মেতে উঠেছিলেন কার্তিক। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে লাইভ পারফরম্যান্স ছিল বলিউডের এই প্রজন্মের তারকা কার্তিক আরিয়ানের। কিন্তু মাঝপথেই ঘটলো অঘটন। পা মচকে মঞ্চেই উল্টে পড়ে যান কার্তিক।
শোনা যাচ্ছে, সেই মুহূর্তে এতটাই আঘাত পেয়েছেন কার্তিক যে, মঞ্চে পড়ে যাওয়ার পরে ২০-৩০ মিনিট নড়াচড়াও করতে পারেননি তিনি। প্রাথমিক চিকিৎসা হওয়ার পরে কিছুটা ব্যথা কমে অভিনেতার। শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া ২’ ছবির গানে নাচ করার সময় হঠাৎ করেই শরীর অচল হয়ে যায় কার্তিকের। তার পরেই ওই বিপদ। দুর্ঘটনার পরে নাকি পা নাড়াতে পারছিলেন না তিনি। খবর, আপাতদৃষ্টিতে কেউ-ই প্রথমে দুর্ঘটনার কথা বুঝতে পারেননি। সবাই ভেবেছিলেন, হয়তো মজা করছেন কার্তিক। তবে, ১০-১৫ মিনিটের বেশি সময় কার্তিক পা নাড়াতে না পারায় বোঝা যায়, তিনি সত্যিই চোট পেয়েছেন।ঘটনার পরে বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পেয়েছেন কার্তিক।
চলতি বছরের কার্তিকের প্রথম ছবি ‘শেহজ়াদা’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তবে সেই ছবির ব্যর্থতা মনে রেখে দমে যেতে চান না কার্তিক। ব্যর্থতা কাটিয়ে পরের ছবিতে এ বার মন দিতে চান কার্তিক। এর মধ্যেই বলিউডের উঠতি তারকা গিয়েছিলেন প্রথম আমেরিকা সফরে। সমাজমাধ্যমে ঘোষণা করেছেন ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিরও। এর পর কিয়ারা আডবাণীর সঙ্গে ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে দেখা যেতে চলেছে কার্তিককে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news