Breaking News
Home / TRENDING / সিল্ক হাবের জমিতে বাধা, বিক্ষোভের মুখে ভূমি দফতর

সিল্ক হাবের জমিতে বাধা, বিক্ষোভের মুখে ভূমি দফতর

প্রসেনজিৎ ধর:

শ্রীরামপুরে সিল্ক হাবের জমি চিহ্নিত করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ফিরতে হল ভূমি দফতরের আধিকারিক ও কর্মীদের।
শ্রীরামপুরের সিল্ক প্রিন্টিংকে বাঁচাতে মুখ্যমন্ত্রী ২০১৭ সালের জুন মাসে সিল্ক হাবের ঘোষণা করেন। সেই মত শ্রীরামপুর পুরসভার ২৭ ও ২৮ নং ওয়ার্ডের প্রভাস নগর এলাকায় সরকারি খাস জমিতে সিল্ক হাব গড়ার প্রস্তাব গৃহিত হয়।

এদিন জমি চিহ্নিত করার জন্য মাপজোক করতে আসেন ভূমি দফতরের কর্মীরা। উপস্থিত ছিলেন শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলররাও। স্থানীয়রা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, ওই জমিতে তাঁরা বংশ পরম্পরায় কৃষি কাজ করে আসছেন। অতএব জমি নিতে হলে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে।

শ্রীরামপুর পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় বলেন, চাষিরা বিএলআরও অফিসে জমি সংক্রান্ত প্রমাণ দাখিল করলে নিশ্চয়ই ক্ষতিপূরণ পাবেন। আন্দোলনকারীরা বক্তব্য, দীর্ঘদিন ধরে এই জমিতে তাঁরা চাষ করে আসছেন। হাইকোর্টে মামলাও চলছে। যদি সরকার ক্ষতিপূরণ ঠিক মতো দেয় তাহলে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু আগে ক্ষতিপূরণ কী দেওয়া হবে তা জানাতে হবে, তারপর জমি ছাড়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *