Breaking News
Home / TRENDING / রাজ্য জুড়ে হাইটেক প্রচারে নামছে যুব মোর্চা, জানতে ক্লিক করুন

রাজ্য জুড়ে হাইটেক প্রচারে নামছে যুব মোর্চা, জানতে ক্লিক করুন

নীল বণিক:

এবার রাজ্য জুড়ে হাইটেক প্রচারে নামছে বিজেপির যুব মোর্চা।  সর্বভারতীয় সভানেত্রী পুনম মহজনের নেতৃত্বে এই প্রচার কর্মসূচি শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। এইসঙ্গে যুবমোর্চার কর্মসূচিতে রয়েছে রাজ্যের যুব আইকনদের সম্মান দেওয়া, ক্যাম্পাস নেটওয়ার্ক। এবং স্লোগান—পয়লা ভোট মোদীকে।

কলকাতার ২৬টি কলেজে এভাবেই প্রচার করা হবে। একই কারণে কলকাতায় ও জেলায় হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হচ্ছে। প্রচার চলবে এই মর্মে—‘প্রথম ভোটটা মোদীজিকে দিন।’ জানা গিয়েছে ১৫ লক্ষ নতুন ভোটারকে মোদীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাবে যুব মোর্চা। পাশাপাশি জেলা ও মন্ডলস্তরে একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হচ্ছে।

নির্দেশিকা— নমো অ্যাপ বিজেপির যুব মোর্চার সব কার্যকর্তাদের ফোনে ইনস্টল করতেই হবে।

হবে কমল যুব মহৎসব। আলাদা আলাদা বিজেপির ৫ টি জোনে। ৩৯ টি সাংগঠনিক জেলায় এই কর্মসূচি চলবে।

২ মার্চ থেকে শুরু হবে বাইক র‍্যালি। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে যুবমোর্চা এই র‍্যালি করবে।

হবে যুব পার্লামেন্ট। ৫ টি জেলায়। কলকাতা, শিলিগুড়ি, নদীয়া, দূর্গাপুর আসনসোল, মেদিনীপুর, নবদ্বীপ ও বারাসাতে।এইসঙ্গে ব্লগারদের দিয়ে রাজ্য জুড়ে জনমত তৈরি করা হবে। রাজ্যের সব জেলায় যুব আইকন সম্মান দেওয়া হবে। এর পাশাপাশি মোদী টি-শার্ট পরে প্রচার চালাবে যুব মোর্চার সদস্যরা। এর জন্য ৫০ লক্ষ টি-শার্টের অর্ডার দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *