ওয়েব ডেস্ক:
হুগলির শ্রীরামপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা।
শ্রীরামপুরে ঢোকার সময় ইনসপেকশন কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগল আপ শেওড়াফুলি লোকালের। জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ৯ জন যাত্রী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

রেল সূত্রে খবর, আচমকা এক লাইনে দুটি ট্রেন চলে আসে। ইনসপেকশন কারের পিছনে চলে আসে শেওড়াফুলি লোকাল ট্রেনটি। যদিও ইনসপেকশন কারটি দেখতে পাওয়া মাত্র শেওড়াফুলি লোকালটিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন ওই গাড়ির চালক। কিন্তু, তাতেও এড়ানো যায়নি দুর্ঘটনা। তবে, দুটি গাড়ির গতিই কম থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আপ শেওড়াফুলি লোকাল নিয়ম মেনেই যাচ্ছিল। তথাপি একই লাইনে কীভাবে দুটি ট্রেন চলে এল? কেন সিগন্যাল দেওয়া হয়নি? এসব প্রশ্নের খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news