ওয়েব ডেস্ক:
স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম সরণ নেগি। ১০২ বছর বয়সী নেগি ১৯৫১ সাল থেকে ভোট দিচ্ছেন ভারতীয় নাগরিক হিসাবে। এবারের লোকসভা নির্বাচনেও ভোট দেবেন দেশের প্রবীণ এই ভোটার। তবে দেশের প্রথম ভোটারকে খোঁজার কাজটা মোটি সহজ ছিল না। নেগিকে শনাক্ত করতে ভারতের নির্বাচন কমিশনের সময় লেগেছে দীর্ঘ ৪৫ বছর। সেই অভিজ্ঞতা বলতে গিয়ে ভারতের প্রশাসনিক কর্মকর্তা মনিষা নান্দা বলেন, ‘প্রথম ভোটার খোঁজার কাজ ছিল পিএইচডি ডিগ্রি অর্জনের চেয়েও কঠিন।

শিমলা থেকে ২৭৫ কিলোমিটার দূরে কিন্নুর জেলার কলপা গ্রামে ছোট ছেলে চান্দের প্রকাশ নেগির (৫৩) কাছে থাকেন শ্যাম সরণ। জন্ম ১৯১৭ সালের ১জুলাই। জানা গিয়েছে, হিমাচল প্রদেশের নির্বাচন কমিশন শ্যাম সরণকে তাদের সিস্টেম্যাটিক ভোটারস অ্যাডুকেশন অ্যান্ড ইলেকট্ররাল পার্টিসিপেশন (এসভিইইপি) ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত করেছে।
আজকাল কানে একটু কম শুনলেও রেডিও শুনতে বড় ভালোবাসেন নেগি। ১৯৭৫ সালে সরকারি স্কুলের শিক্ষকতা থেকে অবসর নেন শ্যাম। ১৯৫১ সালে ২৫ অক্টোবর স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচনে কিন্নুর কেন্দ্রের দায়িত্বেও ছিলেন তিনি। প্রথম ভোট দিয়েই নির্বাচন শুরু করেন শ্যাম। সে সময় কিন্নুর জেলার নামকরণ হয়নি। সবাই ওই এলাকাকে চীনা অধ্যুষিত এলাকা বলেই চিনত। আরেকটি কথা, আজ পর্যন্ত কোনও নির্বাচনে ভোট দিতে ভুল করেননি শ্যাম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news