নীল বণিক:
মমতাকে হুঁশিয়ারি ভারতীর, বললেন, সময় মতো হাটে হাড়ি ভাঙব।
এদিন ভারতী বলেন, আমি জঙ্গল মহলের সবটা জানি। সবার লিষ্ট আমার কাছে আছে। সময় এলে সব হাড়ি জনগণের সামনে ভেঙে দেব। ঘাটালের বিজেপি প্রার্থী কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, জঙ্গল মহলের তৃণমূলের উচু থেকে নিচু—সবার দূর্নীতির সব তথ্য আমার কাছে আছে। বলতে শুরু করলে শেষ হবে না।
শনিবার ঘাটালে নিজের প্রচারে বের হন ভারতী ঘোষ। সে সময় নারদা কাণ্ড নিয়েও রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন তিনি। নারদার অভিযুক্তরা দিব্যি দিনের আলোয় ঘুরে বেরাচ্ছেন, অথচ তাঁরা ঘুষ খেয়ে বসে আছেন! বিস্ময় প্রকাশ করেন ভারতী। কটাক্ষের সুরে বলেন, মুখ্যমন্ত্রী তাঁর দলের ঘুসখোরদের দেখতে পান না! এইসঙ্গে ঘাটালের মানুষের কাছে ভারতী ঘোষের আবেদন, আপনারা শুধু ধৈর্য্য ধরুন। সময় মতো জঙ্গল মহলের সব তৃণমূল নেতার হাড়ি হাটে ভেঙে দেব আমি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news