নীল বণিক:
প্রযোজক শ্রীকান্ত মোহতার অফিসে সিবিআই হানা। বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল টলিউডের প্রয়োজকের কসবার অ্যাক্রোপলিস মলের অফিসে হানা দেয়। সিবিআই সূত্রের খবর, তাকে চিটফান্ড কাণ্ডে ছ’বার নোটিশ পাঠায় সিবিআই, কিন্তুু তিনি সিবিআইয়ের ডাকে পাত্তা দেননি।
প্রসঙ্গত রোজভ্যালি ও সারধার চিটফান্ড কাণ্ডে নাম জরায় এই ব্যাবসায়ীর। তারপরেই সিবিআই প্রয়োজক শ্রীকান্ত মোহতাকে তলব করা হয়। যদিও সেই তলব অগ্রাহ্য করেন শ্রীকান্ত। দীর্ঘ দিন তদন্তে অসহযোগিতার পর এদিন দুপুরে সিবিআইয়ের আধিকারীকরা নিজেরাই হাজির হন ডাকসাইটে প্রযোজকের প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসে।
এদিন সিবিআই হানা এড়াতে অবশ্য অনেক কিছুই করেন শ্রীকান্ত। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, সিবিআই আধিকারিকদের কসবার অফিসে আসা আটকাতে পুলিশকে ফোন করেন তিনি। পুলিশ অবশ্য শ্রীকান্ত মোহতাকে সাহায্য করেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news