চিরঞ্জিত ঘোষ:
বহরমপুর: বাড়ির নোংরা ফেলাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ জখম ৯। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। হরিহরপাড়া থানার স্বরুপপুর গ্রামের ঘটনা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, স্বরুপপুর গ্রামে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সামান্য কারনে বিবাদ লেগেই থাকত। বুধবার সন্ধ্যায় নোংরা ফেলা ঘিরে নতুন করে বচসা বাধে। ধীরে ধীরে তা বড় আকার নেয়। প্রথমে দুই পরিবারের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তারপর রীতিমতো ধুন্ধুমার শুরু হয়।
ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে জখম হন দুই পরিবারের ৯ জন সদস্য। আহতদের প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news