Breaking News
Home / TRENDING / জেরায় অসঙ্গতি, শ্রীকান্ত মোহতাকে আটক করল সিবিআই

জেরায় অসঙ্গতি, শ্রীকান্ত মোহতাকে আটক করল সিবিআই

ওয়েব ডেস্ক:

দুপুরে এসভিএফের অফিসের হানা, বেলা গড়তেই টলিউডের ডাকসাইটে প্রযোজক শ্রীকান্ত মোহতাকে আটক করল সিবিআই। প্রায় আড়াই ঘণ্টার জেরার পর শ্রীকান্তকে আটক করে সিবিআই৷ কসবার অফিস থেকে শ্রীকান্ত মোহতাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷ জেরায় অসঙ্গতি মেলায় তাঁকে আটক করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে নিয়ে গিয়ে তাঁকে বেশ কয়েক দফায় জেরা করা হবে বলে খবর৷ জেরায় সন্তুষ্ট না হলে পরবর্তীতে গ্রেপ্তার করা হতে পারে৷

সূত্রের খবর, ২০১০ সালে রোজভ্যালি এন্টারটেনমেন্ট সংস্থার সঙ্গে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একটি চুক্তি হয় সেই চুক্তির অনুযায়ী ২০১০-২০১৩ সাল পর্যন্ত রোজভ্যালির এন্টারটেনমেন্ট চ্যানেল রূপসী বাংলায় এসভিএফের মোট ৭০টি ছবি দেখানোর কথা হয়৷ রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু তদন্তকারীদের জানান, চুক্তি থাকলেও ওই সময়ের মধ্যে মাত্র ৩০টি ছবি দেওয়া হয়েছিল৷ অথচ সমস্ত ছবি দেখানো হবে বলে তাঁর কাছ থেকে ২৫ কোটি টাকা নেওয়া হয়৷ এই অভিযোগে আদালতেও যান গৌতম কুণ্ডু৷

সিবিআই সূত্রে খবর, কাদের মধ্যস্থতায় চুক্তি হয়েছে, এই টাকা কাকে কাকে দেওয়া হয়েছে, ইত্যাদি বিষয়ে জানার জন্যই শ্রীকান্ত মোহতাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ কারণ যে সময় চুক্তি সাক্ষরিত হয়, তখন রোজভ্যালি এন্টারটেনমেন্ট বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন সাংসদ তাপস পাল, যাঁকে এর আগে এই মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। জেরার জবাবে তাপসের থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছিল। সেই তথ্য যাচাই করতেই মোহতাকে জেরা করা হয় এদিন৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *