Breaking News
Home / TRENDING / লক্ষ্যভ্রষ্ট: শ্রীরামপুরে বিজেপি কর্মীর বাড়িতে ছোড়া বোমা পড়ল তৃণমূল কর্মীর বাড়িতে!

লক্ষ্যভ্রষ্ট: শ্রীরামপুরে বিজেপি কর্মীর বাড়িতে ছোড়া বোমা পড়ল তৃণমূল কর্মীর বাড়িতে!

প্রসেনজিৎ ধর:

বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারতে এসে ভুল করে নিজেদের পার্টি কর্মীর বাড়িতেই বোমা মেরে বসল তৃণমুল আশ্রিত দুস্কৃতীরা। এমনটাই অভিযোগ বিজেপির শ্রীরামপুরের সংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষের। শ্রীরামপুর থানার অন্তর্গত রাজ্যধরপুরে এই বোমাবাজির ঘটনা ঘটে। রাজ্যধরপুরের ঘোরামারা পূর্বপারার ঘটনা।

বুধবার ভোর-রাতে স্থানীয় বাসিন্দা জলেশ্বর সাউয়ের বাড়িতে দুটি বোমা মারে দুষ্কৃতীরা। প্রচন্ড শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়।দেখা যায় বাড়ির বাইরের দিকের দেওয়ালে বোমা মারা হয়েছে। শ্রীরামপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। কী কারণে বোমাবাজি বুঝে উঠতে পারছেন না গৃহকর্তা থেকে এলাকার বাসিন্দারা। তবে লোকসভা ভোটের ফল বেরোনোর পর দ্যাখা যায়, ঘোড়ামারা পঞ্চায়েতের ১৩ নং বুথে তৃণমূলের থেকে অনেক বেশি ভোট পেয়ে লিড পায় বিজেপি প্রার্থী। ওই বুথে বিজেপির ভোট বাড়ায় সেই রাগেই কি বিজেপি কর্মীদের বাড়িতে বোমা মারতে এসেছিল দুস্কিতীরা। বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণেই কি নিজেদের কর্মীর বাড়িতে গিয়ে পড়ে!

যার বাড়ির দেওয়ালে বোমাটি গিয়ে পড়ে সেই জলেশ্বর সাউ সক্রিয় তৃণমূল কর্মী না হলেও, দলের অফিসে তাঁর  নিয়মিত যাতায়াত ছিল। বোমা মারার পিছনে রাজনীতি নাকি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশ।

জেলা তৃণমুল নেতৃত্ব মতে, লক্ষ্যভ্রষ্ট হওয়ার কথা মিথ্যে। গোটা ঘটনার পেছনে বিজেপি নেতাদের হাত আছে। তাঁদের আরও বলেন, বিজেপি লোকসভায় ১৮ টা আসন পেয়েই এত তাণ্ডব করছে, তাহলে রাজ্যে ক্ষমতায় এলে কি হতে পারে!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *