Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গল : ভেঙে পড়ছিল বাঙালির আবেগ! গেঁথে দিল শ্রী সিমেন্ট

ইস্টবেঙ্গল : ভেঙে পড়ছিল বাঙালির আবেগ! গেঁথে দিল শ্রী সিমেন্ট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতীয় ফুটবল তথা ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) রাজ করার লক্ষ্যে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। অবাঙালি শিল্পপতি হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টকে ক্রেতা হিসেবে পেয়ে গিয়েছে এই বছরই একশো পেরনো ক্লাব। আর তার ফলে আইএসএল-এর দরজাও খুলে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল লাল-হলুদের সামনে। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে জড়িত রয়েছে লক্ষ কোটি মানুষের আবেগ। সেই আবেগের কথা মাথায় রেখেই হরি মোহন বাঙুর ইস্টবেঙ্গলের ইনভেস্টর হিসেবে এগিয়ে এসেছেন। ভারতীয় ফুটবল ইস্টবেঙ্গল একটি অতি পরিচিত নাম। মূলত পূর্ববঙ্গ থেকে দেশভাগের সময় ভারতে চলে আসা উদ্বাস্তু মানুষজনকে নিয়েই তাদের জনভিত্তি। শুধু ভারতবর্ষের এই নয় পৃথিবীর সমস্ত দেশে ছড়িয়ে আছে ইস্টবেঙ্গলের সমর্থকরা। সেই সর্মথকরা যখন প্রিয় ক্লাবের আইএসএলে অংশ না নেওয়ার কথা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতা ইস্টবেঙ্গলকে সাহায্য করতে এগিয়ে আসেন এই অবাঙালি শিল্পপতি। ভারতীয় ফুটবলের ইস্টবেঙ্গল-মোহনবাগানের ফুটবল ম্যাচ সময়ে উন্মাদনা তৈরি করে। আইএসএলে অংশ নিতে চলেছে দু’দল। শিল্পপতি হরি মোহন বাঙুরের সৌজন্যে আইএসএলের সেই দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।


এক সময় ইনভেস্টরের অভাবে ভেঙে পড়েছিল ইস্টবেঙ্গল জনতার ভাবে। কিন্তু শেষ মুহূর্তে হরি মোহন বাঙুরের সৌজন্যে সেই ভেঙে পড়া মনোবল গেঁথে দিলেন নিয়োগের বার্তা দিয়ে। ক্লাব সূত্রে খবর, ৭৬-২৪ শেয়ার ভাগাভাগিতেই চুক্তি হয়েছে, সিংহভাগ শেয়ার নিয়েই লগ্নি করবে শ্রী সিমেন্ট (Shree Cement)। পাশাপাশি বোর্ড অফ ডিরেক্টরসে লাল-হলুদের তরফ থেকে আপাতত শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং সিইও সৈকত গঙ্গোপাধ্যায় থাকবেন বলে জানা গিয়েছে। গত বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই যুগলবন্দীতে পড়ল সরকারি সিলমোহর। এই ঘোষণার পরেই স্বস্তি বাবুঘাটের গঙ্গাপাড়ের তাঁবুতে। কারণ, ইনভেস্টর না আসায় সমর্থকদের চাপ বাড়ছিল ক্লাব কর্মকর্তাদের ওপর। কিন্তু, চরম মুহুর্তে শ্রী সিমেন্টে মালিকপক্ষ বাংলার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবের সম্মান রক্ষায় এগিয়ে আসে। তাতেই হাঁফ ছেড়ে বাঁচেন ক্লাব কর্মকর্তা থেকে সমর্থকরা। কোটি কোটি সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে তৃপ্ত শ্রী সিমেন্ট কতৃপক্ষ।

মোহনবাগান এটিকের (ATK Mohonbagan) সঙ্গে সংযুক্তিকরণের সঙ্গে সঙ্গেই চলে গিয়েছিল আইএসএলে। এবার ইস্টবেঙ্গলও দেশের মেগা টুর্নামেন্টে খেলতে চলেছে। যদিও, কোয়েস চলে যাওয়ার পর হতাশা তৈরি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) কর্মী সমর্থকদের মধ্যে। ক্লাব কর্মকর্তারাও কোনও আশার বাণী শোনাতে পারেননি। কিন্তু, একেবারে শেষ মুহূর্তে শ্রী সিমেন্ট কতৃপক্ষ এগিয়ে আসায় লাল হলুদ শিবির পৌঁছে গিয়েছে আইএসএলের দোড়গোঁড়ায়। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের লোগো মশাল, জার্সির লাল-হলুদ রং অপরিবর্তিতই থাকবে। সমর্থকদের আবেগের কথা মাথায় রেখেই পরিবর্তন করা হচ্ছে না লোগো, জার্সির রং। আশি শতাংশ শেয়ার থাকবে শ্রী সিমেন্টের। বাকি কুড়ি শতাংশ থাকবে ক্লাবের হাতে।

আগামী দুই সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আইএসএল-এ প্রবেশ করবে ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু ততদিন অবধি অপেক্ষা না করে ইতিমধ্যেই নিজেদের দল পুনরায় গড়তে শুরু করেছে লাল-হলুদ শিবির। ইনভেস্টর শ্রী সিমেন্ট কতৃপক্ষকে সঙ্গে নিয়ে এবার অন্যতম সেরা বিদেশী স্কোয়াড গড়তে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। সূত্রে খবর, ইনভেস্টর এবং ক্লাবকর্তাদের জরুরি বৈঠকে বেশ কিছু বিদেশীদের নাম উঠে এসেছে। আইএসএলের প্রথম বছরেই যাতে ইস্টবেঙ্গল ভালো ফল করতে পারে তাই দল গঠনে বিশেষ উদ্যোগ নিচ্ছে শ্রী সিমেন্ট কতৃপক্ষ। ইতিমধ্যে বেশকিছু দামী তথা আন্তর্জাতিক ফুটবলারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *