Breaking News
Home / TRENDING / প্যাংগং লেকের সীমান্তে গুলি চালিয়েছে ভারতীয় সেনা, অভিযোগ চিনা ফৌজের

প্যাংগং লেকের সীমান্তে গুলি চালিয়েছে ভারতীয় সেনা, অভিযোগ চিনা ফৌজের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সোমবার গভীর রাতে আবারও উত্তপ্ত ভারত-চিন সীমান্ত। এবার চিনের পিপলস লিবারেশন আর্মি People (Liberation Army) দাবি করেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চিনের সীমানায় ঢুকে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যদিও, এ বিষয়ে এখনও ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। চিনের শিং জিনপিং সরকারের (Xi Zingping Govt.) মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ (Global Times) সোমবার গভীর রাতে দাবি করেছে, শেনপাও পাহাড়ের কাছে প্যাংগং সো লেকের দক্ষিণ কূলে ভারতীয় সেনা ফের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে। লাল ফৌজের পশ্চিম থিয়েটার কম্যান্ডের মুখপাত্রকে উদ্ধৃত করেছে ওই সংবাদপত্র। শুধু তাই নয়, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারত গুলি চালিয়েছে বলে দাবি তাদের।

ভারত এখনও গুলি চালানোর ঘটনা সরকারিভাবে স্বীকার না করায় চিনের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। যদি গুলি চালানোর ঘটনা সত্যি হয় তাহলে ভারত-চিন সীমান্তে গত ৪৫ বছরে এই প্রথম গুলি চালানোর মতো কোনো ঘটনা ঘটছে। লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ অংশে নতুন করে সমস্যা শুরু হয়েছে। তবে এবার আর ছেড়ে কথা বলেনি ভারতও। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার ৪-এর একটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয় ভারতীয় সেনা। ফলে ওই অঞ্চলটি এখন ভারতের নিয়ন্ত্রণে। গত জুন থেকে এখনও পর্যন্ত এই প্রথম সেনা ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স ফিঙ্গার ৪-এ এতবড় সাফল্য পেল। সীমান্ত এলাকায় এভাবে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) চেহারার হজম করতে পারেনি পিপলস লিবারেশন আর্মি। তাই সীমান্তে নানা অছিলায় উত্তেজনা তৈরি করে আন্তর্জাতিক মহলে ভারতকে চাপে ফেলতেই বেজিংয়ের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *