Breaking News
Home / TRENDING / শোভনদেবের দফতর ছেঁটে মন্ত্রিসভায় রদবদল মমতার

শোভনদেবের দফতর ছেঁটে মন্ত্রিসভায় রদবদল মমতার

নীল রায়।

শেষ পর্যন্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shovandeb Chatterji) ডানা ছেঁটে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নবান্ন থেকে চারা বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যুৎ দপ্তর থেকে অচিরাচরিত শক্তিকে আলাদা করে দেওয়া হয়েছে। ওই দায়িত্ব পেয়েছেন বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherji)। সম্প্রতি রাসবিহারী বিধানসভা কেন্দ্রে চলচ্চিত্র উৎসবে ছবি দেখানোকে কেন্দ্র করে গোলমাল হয়েছিল বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও সাংসদ মালা রায়ের গোষ্ঠীর মধ্যে। রাজনৈতিক মহল মনে করছে সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর মাথাভাঙার বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মন ও বলরামপুরের বিধায়ক শান্তিরাম মাহাতো দপ্তর কেড়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাস ছয়েক পর আবারও দপ্তর দিয়েছেন তাদের। রাজীব বন্দ্যোপাধ্যায়ের থেকে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের নিয়ে দেওয়া হয়েছে বিনয়কৃষ্ণ বর্মনকে। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন শান্তিরাম মাহাতো। দমদমের নাট্যকার বিধায়ক ব্রাত্য বসুর হাত থেকে বনদপ্তরের দায়িত্ব নিয়ে তা দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে। বদলে তাঁকে দেওয়া হয়েছে বায়ো প্রযুক্তি বিষয়ক দপ্তর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *