নীল রায়।
লোকসভা ভোটে সরকারি কর্মীদের সমর্থন পায়নি তৃণমূল কংগ্রেস। কারণ প্রসঙ্গে বাংলার শাসক দল জেনেছে ডিএ তথা পে কমিশন নিয়ে টালবাহানা করাতেই রুষ্ট সরকারি কর্মীরা শাসক দলের পক্ষে ভোট দেননি। তাই ভোট পর্ব মেটার দুমাস পরেই রাজ্য বিদ্যুৎ দফতরের অধীন তিন সংস্থার কর্মীদের জন্যে ডিএ ঘোষণা করা হল। ১০ শতাংশ হারে এই বর্ধিত ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
১ জুলাই থেকে এই নয়া হারে বর্ধিত ডিএ চালু করা হয়েছে ৷ এই বিদুৎ দফতরের অধীনে তিন সংস্থাতে উন্নয়ন,উৎপাদন ও সংবহন দফতরে কর্মীরা এই সুবিধা পাবে৷ বেশ কিছুদিন ধরেই এই ডি.এ বাড়ানোর জন্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা চাপান-উতোর চলছিলই। সেই প্রসঙ্গে জল পড়ল এই সিদ্ধান্তে। রাজ্য বিদ্যুৎ দফতরের অধীন তিনটি সংস্থা (বণ্টন, উৎপাদন ও সংবহন) -র অধীন ১৯,৬০০ কর্মীর ১০ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হল। বিদ্যুৎ দফতরের কর্মীদের এই ভাতা বৃদ্ধির জন্য অনুমতি দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news