Breaking News
Home / TRENDING / আফ্রিকা সফরে রাষ্ট্রপতির সঙ্গী হবেন দিলীপ ঘোষ

আফ্রিকা সফরে রাষ্ট্রপতির সঙ্গী হবেন দিলীপ ঘোষ

জয় ঘোষ

আফ্রিকা মহাদেশের তিন দেশে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর সঙ্গী হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বেনিন, গাম্বিয়া ও গায়ানা সফরে রাষ্ট্রপতির প্রতিনিধিদলের সঙ্গে থাকবেন তিনি। ২৮ জুলাই থেকে ৪ ঠা আগষ্ট পর্যন্ত আফ্রিকার এই সফর চলবে। তিন সদস্যের দলে দিলীপ ঘোষ ছাড়াও, রাজ্যসভার এক সদস্যও এই প্রতিনিধি দলে থাকবেন।

 

বেনিন, গাম্বিয়া ও গায়ানাতে প্রচুর পরিমানে তেল ও গ্যাস মজুত আছে। তাই তাদের থেকে তেল ও প্রকৃতিক গ্যাস দেশে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। সেই বিষয়গুলি নিয়ে ভারতের চুক্তি হতে পারে এই সফরে। বেনিন এক্সপোর্টিং ও ইনপোটিং বিষয়ে আলোচনা হবে। বৈদেশিক জিনিস পত্র বিনিময় নিয়েও দুই দেশের আলোচনা হবে।

 

সম্প্রতি বেনিনে একটি দূতাবাস খুলেছে ভারত। সেই বিষয়েও আলোচনা হবে। চীনকে টক্কর দিতেই ভারত আফ্রিকার দেশগুলির সঙ্গে ব্যবসা- বানিজ্যের আদান প্রদান মজবুত করতেই এই সফর বলে মনে করছে কূটনৈতিক মহল। মহাত্মা গান্ধি কনভনেশন সেন্টার গাম্বিয়াতে প্রতিষ্ঠা করার বিষয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফর যাওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে আমায় বলা হয়েছে। সেখানেই দুই দেশের মধ্যে বেশকিছু বিষয়ে চুক্তি হবে। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে আমিও উপস্থিত থাকব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *