Breaking News
Home / TRENDING / “খবর যাচাই না করে প্রকাশিত হয়ে যাচ্ছে” প্রেস ক্লাবের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

“খবর যাচাই না করে প্রকাশিত হয়ে যাচ্ছে” প্রেস ক্লাবের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

“খবর যাচাই না করে প্রকাশিত হয়ে যাচ্ছে।” কলকাতা প্রেস ক্লাবের ৭৫তম বর্ষের অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যম প্রসঙ্গে এমনই সমালোচনার সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবের ধর্মতলার টেন্টে এসে সংবাদমাধ্যমের গুরুত্ব প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। মমতা বলেন, “বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে খবর যাচাই না করে প্রকাশিত হয়, যেটা আগে হতো না।” তিনি আরও বলেন, “গণতন্ত্র বাঁচাতে যেমন আইনসভার গুরুত্ব আছে, নির্বাচন কমিশন আছে, তাদের পরেই আসে সংবাদমাধ্যমের ভূমিকা।”

 

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরেই সাংবাদিকদের দাবি ছিল প্রেস ক্লাবের জন্য একটা জমির। সেই দাবি মেনেই সরকারের পক্ষ থেকে জমি দেওয়া হল।” তিনি আরও বলেন, “এমন অনেক সাংবাদিক বন্ধু আছেন যাঁদের বসবাসের জায়গার অভাব রয়েছে। তাঁদের কথা ভেবে সরকারের তরফে এই জমি দেওয়ার কথা ভাবা হয়েছে।” ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে রুবি হাসপাতালের কাছে তিন কাঠা জমি বরাদ্দ করা হয়েছে কলকাতা প্রেস ক্লাবের জন্য। সঙ্গে রাজারহাটে সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য দিয়েছেন ১০ কাঠা জমি।

একই সঙ্গে চিত্র সাংবাদিকদেরও প্রেস ক্লাবের সদস্য করার আর্জি জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চিত্র সাংবাদিকরাও সমান ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করতে যান। তাই তাঁদেরকেও প্রেস ক্লাবের মেম্বার করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *