Breaking News
Home / TRENDING / বিজেপির ‘গান্ধী সংকল্প যাত্রা’য় বাদ শোভন! দক্ষিণ কলকাতার দায়িত্বে সব্যসাচী

বিজেপির ‘গান্ধী সংকল্প যাত্রা’য় বাদ শোভন! দক্ষিণ কলকাতার দায়িত্বে সব্যসাচী

নীল রায়।

“গান্ধী সংকল্প যাত্রা”-য় ডাক পেলেন না কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Shovan chatterji)। বরং তাঁর খাসতালুক দক্ষিণ কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে। চলতি মাসের ১ অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপি সভাপতি অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন সব্যসাচী। এ বছর ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাডডার (J P Nadda) হাত থেকে পদ্ম প্রতীকের গেরুয়া পতাকা হাতে তুলে নেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু নতুন দলে যোগদান সুখের হয়নি, সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখ থেকে শুনতে হয়েছে শোভন-বৈশাখী জুটি আসলে ‘ডাল-ভাত’। তাছাড়াও নানাবিধ কারণে বেহালা পূর্বের বিধায়ক গোসা করে বিজেপি (BJP) নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। আসেননি ১ অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের (Amit Shah) সভাতেও। মনে করা হচ্ছে সেই কারণেই “গান্ধী সংকল্প যাত্রা”য় দল তাঁকে দায়িত্ব দেয়নি।

রবিবার বিজেপি পার্টি অফিসে দলের এই কর্মসূচির কথা ঘোষণা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই তালিকাতেই দক্ষিণ কলকাতার দায়িত্ব দেওয়া হয় রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta)। সব্যসাচীকে বিধাননগর তথা রাজারহাট-নিউটাউনের নেতা হিসেবে জেনে এসেছে রাজ্য রাজনীতি। তাই শোভন চট্টোপাধ্যায়ের মতো কলকাতার অতিপরিচিত নেতাকে বাদ দিয়ে সব্যসাচী দত্তকে দায়িত্ব দেওয়া কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে রাজনৈতিক মহলে। তবে দলে নবাগত মুকুল রায় ঘনিষ্ঠ সব্যসাচীর ওপর আস্থা দেখিয়েছেন খোদ বিজেপি সভাপতি।

বর্তমানে বান্ধবীর বৈশাখী বন্দোপাধ্যায়কে (Baishakhi Banerjee) নিয়ে শিলংয়ে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। পরিচিত কোনও নম্বর ছাড়া সেখানে তিনি ফোন ধরছেন না। তাই বিজেপির কর্মসূচি থেকে তাঁর বাদ যাওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *