Breaking News
Home / TRENDING / বিজেপির সায়ন্তনের বিরুদ্ধে মানহানির মামলা করছেন সিপিএমের সেলিম

বিজেপির সায়ন্তনের বিরুদ্ধে মানহানির মামলা করছেন সিপিএমের সেলিম

সূর্য সরকার।

রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বিরুদ্ধে মানহানির মামলা করছেন সিপিআই (এম) নেতা মহম্মদ সেলিম (MD. Salim)। প্রয়াত জ্যোতি বসুকে উদ্ধৃত করে গত ৫ অক্টোবর করা একটি টুইটের জেরে মহম্মদ সেলিমের টুইটার হ্যান্ডেল শনিবার ব্লক করে দেয় টুইটার কর্তৃপক্ষ। এই প্রসঙ্গেই বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Bosu) মহম্মদ সেলিমকে ‘আই এস আই এজেন্ট’ বলে মন্তব্য করেছেন। তাঁর এই মন্তব্য রবিবার ‘এই সময়’ এবং টাইমস্‌ অব ইন্ডিয়া’-তে প্রকাশিত হয়েছে। ওই দুটি কাগজের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধেও তিনি এধরণের ঘৃণ্য মন্তব্য প্রকাশের জন্য মামলা করবেন সেলিম।

বিজেপি (BJP) নেতা সায়ন্তন বসু মন্তব্য করেছেন, “আইএসআই এজেন্ট হিসেবে মহম্মদ সেলিমের পরিচিতি রয়েছে। ওঁর টুইটার অ্যাকাউন্ট ব্লক করে টুইটার কর্তৃপক্ষ সঠিক কাজ করেছেন।” এই প্রেক্ষিতে রবিবার সিপিএমের (CPM) প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম জানিয়েছেন, সোমবার কলকাতায় ফিরেই তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলে মানহানির মামলা দায়ের করবেন। তিনি এখন উত্তরবঙ্গে রয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *