প্রসেনজিৎ মাহাতো:
লক্ষ্মীপুজোর মাঝরাতে চমক। ব্রিজেশকে টপকে বিসিসিআইয়ের মসনদে বসলেন সৌরভ গাঙ্গুলি। আবারও এক দাদাগিরি দেখার অপেক্ষায় দেশবাসী।
রবিবার সারাদিনই বোর্ড প্রেসিডেন্ট হওয়া নিয়ে মুম্বইতে উত্তেজনা। সৌরভ অনেকদিন আগে থেকে সভাপতি হওয়ার জন্য নিজের মত করে ঘুঁটি সাজাচ্ছিলেন। কিন্তু, হঠাৎ এই অঙ্কে চলে আসে বিজেপি নেতৃত্ব। তারপরই ওয়াকিবহাল মহল ধরে নিয়েছিল, সৌরভের জন্য কাজটা কঠিন হল। শ্রীনিবাসন ঘনিষ্ট ব্রিজেশ প্যাটেল সভাপতি হওয়ার দৌড়ে ঢুকে পড়েন।
এরই মাঝে, বিজেপি–র তরফে সৌরভকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাবের খবরও উড়ে এসেছে মুম্বই থেকে। মহারাজ সেই প্রস্তাব সায় না দেওয়ায় অঙ্ক আরও জোরালো হয়ে ওঠে। কিন্তু, শেষপর্যন্ত সব জল্পনা উড়িয়ে ক্রিকেট বোর্ডের প্রেসিডেনট হলেই বাংলার সৌরভই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news