Breaking News
Home / TRENDING / শোভনকে ফেরাতে আর উদ্যোগী হবে না তৃণমূল

শোভনকে ফেরাতে আর উদ্যোগী হবে না তৃণমূল

নীল রায়।

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরানোর আর কোনও উদ্যোগ নেবে না তৃণমূল কংগ্রেস! সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। সম্প্রতি তাঁকে শেষবারের মতো বোঝাতে শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়ি গিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাড়ে তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে শোভন চট্টোপাধ্যায়কে আবারও দলে ফিরে আসতে অনুরোধ করেছিলেন শিক্ষামন্ত্রী। তাঁকে প্রস্তাব দেওয়া হয় কলকাতার মেয়র ও মন্ত্রী পদ ফিরিয়ে দেওয়া হবে। সঙ্গে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও দলের অধ্যাপক সংগঠনে ভালো পথ দেবেন তিনি। মধ্যরাত পর্যন্ত বৈঠক কোনও চূড়ান্ত কথা পার্থকে দেননি শোভন। উপরন্তু সংবাদমাধ্যমকে ডেকে গোপন বৈঠকের কথা ফাঁস করে দেওয়ায় শোভন-বৈশাখীর ওপর বেজায় চটেছে তৃণমূল নেতৃত্ব। তারপরই ঠিক হয়েছে দিদির স্নেহের কাননের কাছে তৃণমূলের পক্ষ থেকে আর কোনও বার্তা পাঠানো হবে না।

 

শুধু শিক্ষামন্ত্রীই নয়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও একাধিক বার ফোন করে শোভন চট্টোপাধ্যায়কে দলে ফিরে দায়িত্ব নিয়ে কাজ করতে অনুরোধ করেছিলেন। তাতেও কাজ হয়নি। বরং শোভন চলেছেন নিজের মর্জিমাফিক। সম্প্রতি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সূত্রের খবর ২ হেভিওয়েট মন্ত্রী মারফৎ বেহালা পূর্বের বিধায়ককে একাধিকবার দলে ফিরে আশার বার্তা পাঠালেও তাঁর কাছ থেকে কোনও সদর্থক উত্তর পাওয়া যায়নি। সেই ঘটনায় বেজায় ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই ঠিক হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দলের দূরত্ব যেমন বার ছিল, তেমনই বাড়বে। দূরত্ব ঘোচানোর কোনও উদ্যোগ নেবে না তৃণমূল। কারণ, বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর কানে এসেছে তৃণমূল নেতৃত্বের। তাই তৃণমূল নেতৃত্ব মনে করছে এমন একজন অনিচ্ছুক রাজনীতিকে দলে ফেরানো আর কাম্য হবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *