Breaking News
Home / TRENDING / মেডিকেল কলেজের বহির্বিভাগে ৩ লাখের বেশি টাকা তছরূপের অভিযোগ

মেডিকেল কলেজের বহির্বিভাগে ৩ লাখের বেশি টাকা তছরূপের অভিযোগ

সূর্য সরকার।

কলকাতা মেডিক্যাল কলেজের বহির্বিভাগের টিকিট বিক্রির তিন লক্ষ বাইশ হাজার টাকা উধাও। তহবিল তছরূপ ধরা পড়তেই জুগনু রাম নামে এক কর্মীকে কারন দর্শানোর নোটিশ ধরিয়ে কাউন্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাকাউন্টস আধিকারিকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় এক বছর ধরে এই টিকিট বিক্রির টাকা জমা দেয়নি ওই কর্মী।

 

দীর্ঘদিন পরে কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। এরপরেই ওই ব্যক্তির কাছে টাকার হিসেব চাওয়া হয়। হিসাব দিতে দেখা যায় প্রায় ৩ লক্ষ ২২ হাজার টাকার গরমিল রয়েছে। যদিও, অভিযুক্ত কর্মীর দাবি, খুচরো টাকা প্রতিদিন গুনে রাখা সম্ভব হয় না। ইতিমধ্যেই অভিযুক্ত কর্মী জুগনুকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুপার ইন্দ্রনীল বিশ্বাস বিষয়টি স্বীকার করে নেন। শোকজের উওর তাড়াতাড়ি দিতে বলা হয়েছে অভিযুক্তকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *