প্রসেনজিৎ মাহাতো:
নতুন চ্যালেঞ্জ বিরাট কোহলির দলের কাছে। শনিবার থেকেই ওয়েস্ট ইন্ডিজ মিশন শুরু হবে ভারতের। তারুণ্যে ভরসা। তবু, হার না মানা মানসিকতা নিয়েই অভিযান শুরু করতে চান বিরাট কোহলি।
এর আগে বিরাটের ছবির ফ্রেমে রোহিত শর্মার ছবি না থাকা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। সে সব ভুলে সিরিজ জয়ে মনোনিবেশ করতে চায় ভারত। এই ওয়েস্ট ইন্ডিজ সফরকে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্রেস রিহার্সল হিসেবে দেখছে কোহলির দল।
বিপক্ষ দলেও চিন্তা রয়েছে। আমেরিকার ফ্লোরিডায় প্রথম ম্যাচে খেলতে পারবেন না আন্দ্রে রাসেল। চোটের কারণে। খেলবেন জেসন মহম্মদ। ভারতের হয়ে খেলবেন মণীশ পাণ্ডে, নভদ্বীপ সাইনি, দীপক চাহার, খলিল আহমেদ, শ্রেয়স আইয়ারের মত তরুণরা। কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দল তৈরি করে নেওয়াই লক্ষ্য। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভারতের কাছে সহজ হবে না। ওদের গিয়ে জেতা কঠিন।’ এটা বিলক্ষণ জানেন বিরাট কোহলিও। তাই, তিনি কথা কম কাজ বেশি নীতিতেই এগোতে চাইছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news