Breaking News
Home / TRENDING / বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে সিবিআই দপ্তরে হাজিরা শোভনের

বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে সিবিআই দপ্তরে হাজিরা শোভনের

নীল রায়।

তলব পেয়ে সিবিআই দপ্তরে গেলেন কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Shovan chatterji)। বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটা নাগাদ বান্ধবী অধ্যাপিকা বৈশাখী বন্দোপাধ্যায়কে (Baishakhi Banerjee) নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি। তারপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। এর আগেও আগস্ট মাসের শেষ সপ্তাহে তাঁকে জেরা করেছিল সিবিআই (CBI)। সম্প্রতি ফের তাঁকে সিবিআই ডাকলে জেরার সম্মুখীন হতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে যান এই বিজেপি নেতা।

সূত্রের খবর, সারধাকাণ্ডের (Shardah scam) তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে কলকাতা পৌর নিগম থেকে বেশকিছু লাইসেন্স দেওয়া হয়েছিল। যে সময় এই লাইসেন্সগুলি দেওয়া হয়েছিল, সেই সময় কলকাতার মেয়র ছিলেন শোভন। সেই লাইসেন্স করে দেওয়ার ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। এমন লাইসেন্স দেওয়ার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলে কোন আর্থিক লেনদেন হয়েছিল কিনা তাও জানতে চাইছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *