Breaking News
Home / TRENDING / সন্ময় কাণ্ডের জের! খড়দার পর পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার বদল মমতার

সন্ময় কাণ্ডের জের! খড়দার পর পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার বদল মমতার

সূর্য সরকার।

খড়দা থানার আইসি বদলের পর পুরুলিয়া (Purulia) জেলার অতিরিক্ত পুলিশ সুপার বদল করল নবান্ন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধনকে সরিয়ে দিল নবান্ন (Nabbana)। সম্প্রতি কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির ঘটনায় খড়দা থানা সঙ্গে নাম জড়িয়েছিল পুরুলিয়া জেলা পুলিশের। তাই মনে করা হচ্ছে সেই ঘটনার জেরেই এই বদলি বলে প্রশাসনিক মহল মনে করছে।

কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে (Sanmoy Banerjee) অন্যায় ভাবে গ্রেপ্তার করে নির্যাতন করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় যেমন অভিযোগের আঙ্গুল উঠেছিল খড়দা পুলিশের দিকে তেমনি মাত্রাতিরিক্ত অত্যাচারের অভিযোগ করা হয়েছিল পুরুলিয়া জেলা পুলিশের বিরুদ্ধেও। রাজনীতিকদের পাশাপাশি বিদ্বজনের ওই ঘটনার বিরুদ্ধে সরব হন। এই গ্রেফতারি বিরুদ্ধে একজোট হয়ে যায় কংগ্রেস-সিপিএম-বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং পুলিশের অতি সক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন বলেই সূত্রের খবর। তার জেরে খড়দা থানার আইসি অনিমেষ সিংহকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধেও। এবার তাঁকেও সরিয়ে দেওয়া হল বলে অনুমান প্রশাসনিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *