Breaking News
Home / TRENDING / কুলতলিতে এস ইউ সি আই কর্মীকে লক্ষ্য করে গুলি এলাকায় উত্তেজনা

কুলতলিতে এস ইউ সি আই কর্মীকে লক্ষ্য করে গুলি এলাকায় উত্তেজনা

কুলতলিঃ পঞ্চায়েত ভোটের আগে শেষ দিনের প্রচার। আর সেই শেষ দিনের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলই। দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে এস ইউ সি আই দল শনিবার সকালে প্রচার অভিযান শুরু করে। অভিযোগ সেই প্রচার অভিযান লক্ষ্য করে গুলি ছোড়ে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনায় এক এস ইউ সি আই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতের নাম মতিউর রহমান। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জের কেওড়ার মাঠ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে স্থানীয় মেরিগঞ্জ ক্যাম্পের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে যান। গুরুতর আহত অবস্থায় মতিউর রহমানকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তর করা হয়।

এদিন সকাল থেকে এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার ও মিছিল করছিলেন এলাকার এস ইউ সি আই কর্মী সমর্থকরা। অভিযোগ তাদের মিছিল কেওড়ার মাঠ এলাকায় এলেই এলাকার তৃণমূল নেতা রেজ্জাক সেখের নেতৃত্বে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই মিছিল লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রান বাঁচাতে এস ইউ সি আই কর্মীরা এলাকা ছেড়ে ছুটে পালিয়ে যান। এলাকায় গণ্ডগোল ও অশান্তি হতে দেখে স্থানীয় এস ইউ সি আই সমর্থক পেশায় দোকানদার মতিউর রহমান তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মতিউর রহমানকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি এসে লাগে মতিউরের পেটে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এখনো পর্যন্ত কুলতলি থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনায় নিজেদের জড়িত থাকার কোথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *