ভাঙড় :
শুক্রবার রাতে আরাবুলের গ্রেফতারের পর, শনিবার সকালে আরাবুলের বাড়ির আশপাশ থেকে উদ্ধার হয় প্রচুর তাজা বোমা। বাড়ির পিছনে মাঠে আম বাগান ও বাঁশ বাগানের ভিতরে মাটি খুঁড়ে সেখানে বোমা মজুত রাখা হয়েছিল। পাশাপাশি ঝোপের মধ্যে ড্রামে ও ব্যাগে করে ও বোমা মজুত রাখা হয়েছিল। এদিন সকালে স্থানীয় মানুষজন এই বোমা প্রথমে দেখতে পান। কিন্তু এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হলেও কাশিপুর থানার পুলিশ দীর্ঘক্ষণ সেই বোমা উদ্ধার করতে ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ। জমি আন্দোলনকারীদের দাবী শুক্রবার এই বোমা মজুত ভাণ্ডার থেকে বোমা নিয়েই জমি কমিটির মিছিলে হামলা চালানো হচ্ছিল। এই ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ বিষয়ে অবশ্য আরাবুলকে বারুইপুর মহকুমা হাসপাতালে মেডিকেল পরীক্ষার সময় আনা হলে তিনি বলেন বোমা মজুত থাকার বিষয় তার জানা নেই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news