নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর:
সবং ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন। বিস্ফোরক অভিযোগ মুকুল রায়ের। শনিবার পশ্চিম মেদিনীপুরে এই অভিযোগ করেন একদা মমতার ছায়াসঙ্গী মুকুল রায়। তাঁর কথায়, “যে দলে জীবন যৌবন সবটাই দিয়েছি তারাই অামাকে খুন করার চক্রান্ত করছে।” অাজ মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়াতে দলীয় প্রার্থীর জনসভায় একথা বলেন বিজেপি নেতা মুকুল রায়। মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই দাবি করেছেন যে তাঁকে খুন করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে এদিন মুকুল বলেন, “মমতা ব্যানার্জী মিথ্যা বলছেন। অাজ পর্যন্ত কতবার বলেছেন যে তাঁকে নাকি হত্যার চক্রান্ত হচ্ছে তা অামি প্রেস মিট করে তারিখ সময় জানিয়ে দেব।” মমতার উদ্দেশে মুকুল এদিন বলেন “সিপিএমকে হঠাতে জঙ্গল মহলে মৃত্যুর সঙ্গে লড়ে গেছি অামি। তুমি বরং অামাকে হত্যা করার চক্রান্ত করেছিলে সবং ভোটের সময়। তা অামি প্রাক্তন অাইপিএসের কাছে জানতে পেরেছি। অামাকে তুমি ভয় পেয়েছো কারন অামি যেখানে যাচ্ছি মানুষ ভিড় করছে। তোমার জেলার নেতারা সিপিএমের নেতাদেরকেও ছাপিয়ে গেছে ৭ বছরে।” মুকুলের এ হেন অভিযোগের কোনও প্রতিক্রিয়া অবশ্য এদিন তৃণমূলের তরফে পাওয়া যায়নি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী মুকুলের কোনও কথার প্রতিক্রিয়া দিতেই অস্বীকার করেন। মুকুলের অভিযোগ শোনার আগেই তিনি বলেন, ” যাঁর এখনও বিজেপির সাধারণ সদস্যপদটুকু নেই তাঁর কথার উত্তর দেবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?” উল্লেখ্য সুব্রত বক্সীর আগে তৃণমূলে দীর্ঘ সময় ওই পদেই আসীন ছিলেন মুকুল রায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news