Breaking News
Home / TRENDING / সোশ্যাল মিডিয়ার দৌলতে বুঝলাম বুড়ো হচ্ছি, জন্মদিনে বললেন শোভনদেব

সোশ্যাল মিডিয়ার দৌলতে বুঝলাম বুড়ো হচ্ছি, জন্মদিনে বললেন শোভনদেব

নীল রায়:

“সোশ্যাল মিডিয়ার দৌলতে বুঝলাম বুড়ো হচ্ছি!” জন্মদিনে এমনই মস্করা করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ঘটনাচক্রে বুধবারই ছিল তার ৭৬তম জন্মদিন। কোনোদিনই ঢাকঢোল পিটিয়ে নিজের জন্মদিন পালন করা তাঁর ধাতে নেই। লোকচক্ষুর আড়ালে নিজের পরিবারের মধ্যেই এই দিনটিকে রাখতে ভালোবাসেন শোভনদেব। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তার সভ্য সমর্থক অনুগামী ও সতীর্থরা জেনে গিয়েছেন ৩০ জানুয়ারি জন্মেছিলেন বর্ষীয়ান এই ট্রেড ইউনিয়ন নেতা। নিজের অনুগামীদের অনুরোধেই ধর্মতলা আইএনটিটিইউসি পার্টি অফিসে এদিন কেক কেটে জন্মদিন পালন করতে বাধ্য হন শোভনদেব। যখন কেক কাটলেন তখন “হ্যাপি বার্থ ডে টু ইউ আওয়ার শোভনদা” এমন গানের কলি শুনে হাসলেন সত্তরোর্ধ্ব রাজনীতিক।

নিজের জন্মদিন প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী বলেন, “এখন স্যোশাল মিডিয়ায় কোনও কিছুই গোপন থাকে না। আমার জন্মদিন সেভাবেই মানুষ জেনে গিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপের দৌলতে। সহকর্মীরা অনুরোধ করলে আর ফেলা যায় না, তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে বুঝতে পারছি আমার বয়স বেড়েছে। বুড়ো হচ্ছি!”

নেতার জন্মদিন পালনে উপস্থিত ছিলেন হাওড়া পুর নিগমের কাউন্সিলর বলরাম ভট্টাচার্য্য, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহেন্দ্র শর্মা, আইএনটিটিইউসি নেতা কনক সাহা, নিমাই ঘোষ প্রমূখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *