Breaking News
Home / TRENDING / দুদিনের সভায় মমতার বিরুদ্ধে নৈতিক জয় দেখছেন দিলীপ ঘোষ

দুদিনের সভায় মমতার বিরুদ্ধে নৈতিক জয় দেখছেন দিলীপ ঘোষ

নীল বণিক:

টানা দুদিন মমতার বিরুদ্ধে সভায় নৈতিক জয় হয়েছে, মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এইসঙ্গে বুধবার সল্টলেকে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, গোটা কাঁথি জুড়ে সন্ত্রাস শুরু হয়েছে। মঙ্গলবারের ঘটনার পর থেকে বহু কর্মীর খোঁজ নেই। বিশেষ করে মহিলা কর্মীদের। বিজেপিকে রাজনৈতিক ভাবে আটকতে পারছে না রাজ্যের শাসক দল, তাই এবার গায়ের বল খাটিয়ে রোখার চেষ্টা করছে। তৃণমূল সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, কাঁথির ঘটনায় এদিন পুলিশ ১১ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। যে বিষয়ে দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুরের পুলিশকে একহাত নেন। বলেন, পুলিশ শুধুমাত্র বিজেপি কর্মীদের গ্রেফতার করছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধেই কেবল ভাঙচুর, অগ্নিসংযোগ সহ একাধিক ধারায় মামলা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *