Breaking News
Home / TRENDING / বিজেপির বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী, পার্থকে সৌজন্য মুকুলের

বিজেপির বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী, পার্থকে সৌজন্য মুকুলের

নীল বণিক:

হাজার অসৌজন্যতার মাঝেও রাজনৈতিক সৌজন্যতা দেখালেন মুকুল রায়। কাঁথি কাণ্ড নিয়ে সেন্ট্রাল এভিনিউতে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অমিত শাহ-র সভার পরে সারা কাঁথি শহর জুড়ে বিজেপি কর্মীরা আক্রান্ত হন। সেই ঘটনার প্রতিবাদে বুধবার শহর কলকাতায় একটি ধিক্কার মিছিলের আয়োজন করে রাজ্য বিজেপি। সেই ধিক্কার মিছিল চলাকালীন বিজেপির মিছিলের মাঝে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কনভয় চলে আসে। শিক্ষামন্ত্রীর কনভয়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা৷ মিছিলের নেতৃত্বে থাকা মুকুল রায় সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীদের বলেন, সৌজন্যতা হারাবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব। তারপরেই বিজেপি কর্মীরা শান্ত হন। তবে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভ আটকে তাঁরা শিক্ষামন্ত্রীর কনভয়কে ঘটনাস্থল থেকে বের করে দেন।

মঙ্গলবার কাঁথিতে বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে এদিন রাজ্যের একাধিক জায়গায় ধিক্কার মিছিলের ডাক দিয়েছিল বিজেপি৷ সেই মতো বুধবার সকাল থেকেই কর্মীরা জমায়েত হচ্ছিলেন রাজ্য বিজেপির দফতর মুরলীধর সেন লেনের সামনে। মিছিল শুরুর আগে ব্যক্তিগত কাজে সেন্ট্রাল এভিনিউ দিয়ে যাচ্ছিলেন শিক্ষামন্ত্রী৷ তখনই তাঁকে ঘিরে ধরে বিজেপি কর্মীরা। এই ঘটনায় অবশ্য পার্থ চট্টোপাধ্যায় কোনও প্রতিক্রিয়া দেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *