Breaking News
Home / TRENDING / দিলীপের খড়গপুরে উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিল শিবসেনা

দিলীপের খড়গপুরে উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিল শিবসেনা

নীল রায়।

মহারাষ্ট্রের (Maharashtra) পর বাংলায় বিজেপিকে সবক শেখাতে আসরে নামল শিবসেনা (Shivsena)! বিজেপি সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক খড়গপুর সদর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দিল প্রয়াত বালা সাহেব ঠাকরের দল৷ বুধবার ওই কেন্দ্রের শিবসেনার প্রার্থী হিসেবে দেবায়ন পতির নাম ঘোষণা করল বাংলার শিব সৈনিকরা। রাজ্য শিবসেনার মুখপাত্র অশোক সরকার বলেন, “২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৭টি কেন্দ্রে আমাদের প্রার্থী ছিল। কিন্তু বিধানসভা ভিত্তিক নির্বাচনে আগে লড়া করা যায়নি। খড়গপুর সদর উপনির্বাচন দিয়েই শুরু। আগামী পুরসভা ও একুশের বিধানসভা নির্বাচনেও প্রার্থী দেওয়া হবে।”

প্রসঙ্গত, এই অশোক সরকার বছরখানেক আগে পর্যন্ত ছিলেন রাজ্য বিজেপির (BJP) সহ-সভাপতি। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। কিন্তু সে যাত্রায় হার মানতে হয়েছিল তাঁকে। তড়িঘড়ি বিজেপি ছেড়ে শিবসেনা যোগ দিয়ে রাজনীতির নতুন ইনিংস শুরু করেছেন অশোক সরকার। শিবসেনায় থেকেও তাঁর নিশানা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর রাজ্যের তিনটি কেন্দ্রে উপনির্বাচন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে উপনির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে ওই দিন। এই তিনটি আসনের মধ্যে গতবার বিজেপির দখলে ছিল খড়গপুর৷ ২০১৬ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে ৬৩০৯ ভোটে জয়ী হন দিলীপ ঘোষ। তবে গত লোকসভা ভোটে তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে সংসদে চলে যাওয়ায় আসনটি বিধায়ক-শূন্য হয়ে পড়ে। ২০১৯-এর লোকসভা ভোটে অবশ্য বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে খড়গপুর সদরে বিজেপি এগিয়ে রয়েছে ৪৫,১২৩ ভোটে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *