Breaking News
Home / TRENDING / করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তুলে দেওয়া হল শাহিনবাগের আন্দোলন

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তুলে দেওয়া হল শাহিনবাগের আন্দোলন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

অবশেষে তুলে দেওয়া হল শাহিনবাগের আন্দোলন (Shahinbag Agitation)। মঙ্গলবার সকাল সকাল খালি করে দেওয়া হল শাহিনবাগ এলাকা। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সেখানে টানা ১০১ দিন ধরে অবস্থান করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। দেশজুড়ে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আর আন্দোলন বরদাস্ত করল না সরকার। মঙ্গলবার সকাল ৭টায় শাহিনবাগে পৌঁছায় পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন পুলিশ আন্দোলনকারী মহিলাদের জোর করে তুলে দেয়। এক উচ্চপদস্থ পুলিশ কর্তা বলেন, “আন্দোলনকারীদের বার বার বলা হয়েছিল, আপনারা জায়গা খালি করে দিন। কিন্তু তাঁরা রাজি হননি। বাধ্য হয়ে সকাল সাড়ে সাতটা নাগাদ বলপ্রয়োগে তাঁদের সরিয়ে দিতে হয়েছে।” তিনি আরও বলেছেন, “ছয় মহিলা সহ ন’জনকে আটক করা হয়েছে।” একইসঙ্গে উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ ও তুর্কমান গেটের কাছ থেকেও ধর্না তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কোভিট-১৯ সংক্রমণ থেকে বাঁচাতেই করার ধর্না তুলে দেওয়া হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *