নীল বণিক :
মোহনবাগানের শিলটন পাল এবার রুপোলি পরদায়। বাগানের দুর্গের শেষ অতন্দ্রপ্রহরী তিনি। কলকাতার মাঠে নিজেকে উজাড় করে দিয়েছেন শিলটন। এবার সেই শিলটন মেক-আপ করে নেমে পড়লেন লাইট ক্যামেরার দুনিয়ায়। নিজে ফুটবলার হওয়ায় তাঁর ছবিও ফুটবলকেন্দ্রিক।
ময়দানের একসময়ের প্রাক্তন মহিলা ফুটবলার কুসুমিতার জীবনী নিয়ে পরিচালক ঋষিকেষ মণ্ডল তৈরি করছেন ‘কুসুমিতার গপ্পো’। ময়দানের মহিলা ফুটবলের চাওয়াপাওয়ার কাহিনি নিয়েই এই ছবি তৈরি করেছেন ঋষিকেশ মণ্ডল। ছবিতে কুসুমিতার চরিত্রে অভিনয় করছেন উষসী চক্রবর্তী। তাঁর বিপরীতে অভিনয় করছেন শিলটন পাল। ফুটবল নিয়ে ছবি তাই ফুটবল নিয়ে গান থাকবে না! আছে তো। ছবিতে বাঙালির অতিপরিচিত এবং জনপ্রিয় গান ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’-এর রিমেক শোনা যাবে। ছবির সঙ্গীত পরিচালনা সুরজিত চট্টোপাধ্যায় ও উপলের কণ্ঠে শোনা যাবে এই গান। এছাড়াও ছবিতে গান গেয়েছেন লগ্নজিতা এবং প্রস্মিতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news